1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
নীলফামারীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। রামুর গর্জনিয়া থেকে এক লক্কপিছ ইয়াবা উদ্ধার ! উদ্ধার হওয়া তরুণীকে নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য: শ্বশুরবাড়ির লোকজনকে হয়রানির অভিযোগ ! নরসিংদীতে ১৮০ দিনের ‘রোডম্যাপ’: রাষ্ট্র সংস্কার ও সুশাসনে নতুন দিগন্ত উপ রাষ্ট্র সংস্কার ও সুশাসনে গুরুত্ব দিয়ে নরসিংদী জেলা তথ্য অফিসের বিশেষ প্রচারণা গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন ।

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার সকাল ১০টায় রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের বলরুমে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ এই বৈঠকে নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত) উপস্থিত রয়েছেন।  এছাড়া ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নিয়েছেন। কূটনৈতিক কোরের সদস্যদের মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জাতিসংঘের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত আছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নির্বাচনী প্রক্রিয়া, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ এবং নির্বাচনের স্বচ্ছতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি নানা জরুরি বিষয়ে কূটনীতিকদের অবহিত করতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন ভবনে ফিরে সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট