প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৯:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ২:৩২ পি.এম
মৌলভীবাজার-১ আসনে ফুলতলা ও কলাবাড়িতে গণফ্রন্ট প্রার্থী শরিফুল ইসলামের গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার-১ (জুড়ী ও বড়লেখা) আসনের গণফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শরিফুল ইসলাম ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।
শবিবার দুপুরে জুড়ি উপজেলার ফুলতলা ও কলাবাড়িতে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। গণসংযোগকালে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পথসভায় শরিফুল ইসলাম বলেন, "জুড়ী ও বড়লেখার অবহেলিত মানুষের অধিকার আদায়ে আমি কাজ করতে চাই। নির্বাচিত হলে ফুলতলা ও কলাবাড়িসহ এই অঞ্চলের রাস্তাঘাট এবং শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে। তিনি দুর্নীতিমুক্ত ও সেবামূলক সমাজ গড়তে সাধারণ মানুষের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
গণসংযোগকালে তার সাথে গণফ্রন্টের স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। সাধারণ ভোটাররা তাদের সুখ-দুঃখের কথা প্রার্থীর কাছে তুলে ধরেন এবং তিনি তা ধৈর্য সহকারে শোনেন ও সমাধানের আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত