বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার) ফাতেমা ফাইরুজের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ ! কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন  রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক ৩ গোবিন্দগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার  ! প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্যোগে সিরাজগঞ্জে ১,৬৭১টি সরঃ প্রাথঃ বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি’র উদ্বোধন

মৌলভীবাজার-১ আসনে ফুলতলা ও কলাবাড়িতে গণফ্রন্ট প্রার্থী শরিফুল ইসলামের গণসংযোগ

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার-১ (জুড়ী ও বড়লেখা) আসনের গণফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শরিফুল ইসলাম ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।
​শবিবার দুপুরে জুড়ি উপজেলার ফুলতলা ও কলাবাড়িতে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। গণসংযোগকালে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পথসভায় শরিফুল ইসলাম বলেন, “জুড়ী ও বড়লেখার অবহেলিত মানুষের অধিকার আদায়ে আমি কাজ করতে চাই। নির্বাচিত হলে ফুলতলা ও কলাবাড়িসহ এই অঞ্চলের রাস্তাঘাট এবং শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে। তিনি দুর্নীতিমুক্ত ও সেবামূলক সমাজ গড়তে সাধারণ মানুষের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
​গণসংযোগকালে তার সাথে গণফ্রন্টের স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। সাধারণ ভোটাররা তাদের সুখ-দুঃখের কথা প্রার্থীর কাছে তুলে ধরেন এবং তিনি তা ধৈর্য সহকারে শোনেন ও সমাধানের আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews