শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামে মানবিক সহায়তার অংশ হিসেবে আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী ও অসচ্ছল নারী সখিনাকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে।
হুইল চেয়ার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রবিউল ইসলাম রতন।এসময় অন্যানোদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সোলাইমান হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্য আসাদুজ্জামান রাব্বি, ছাঁদ, নাজমুল হোসাইনসহ অন্যান্য সদস্যরা। হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত সখিনা সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া কামনা করেন। আজকের তারুণ্য সংগঠনের প্রতিষ্ঠাতা মো. রবিউল ইসলাম রতন ২৫ জানুয়ারি মুঠো যোগাযোগ করলে তিনি বলেন, প্রতিবন্ধী ও অসচ্ছল নারী সখিনাকে একটি হুইল চেয়ার প্রদান করি ও আমাদের সংগঠন থেকে পাকুরিয়া ইউনিয়নে প্রায় শতাধিক কম্বল বিতরণ করেছি এবং সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আজকের তারুণ্য সংগঠনের মূল লক্ষ্য।
ভবিষ্যতে আমাদের এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা আশা করি সমাজের বিত্তমানরা এরকম মানবিক কাজে এগিয়ে আসবেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত