প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৯:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ৩:২৯ পি.এম
মৌলভীবাজার–১ (বড়লেখা–জুড়ী) আসনে জাতীয় গণফ্রন্টের প্রার্থী শরিফুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

শনিবার বিকেলে বড়লেখা পৌরশহরে নিজ বাসভবনে আয়োজিত এ সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি তার রাজনৈতিক অবস্থান, নির্বাচনী লক্ষ্য এবং এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
বড়লেখা ও জুড়ী উপজেলার মানুষের দীর্ঘদিনের দৈনন্দিন সমস্যা নিরসনে—বিশেষ করে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, মানসম্মত শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিকল্পিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। এবং হাকালুকি হাওরপাড়ের মানুষের জীবনমান উন্নয়নে জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং মৌলিক সেবায় টেকসই পরিবর্তন আনাকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন।
তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচিত হলে বুবারতলসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট উন্নয়ন এবং নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি বলেন, জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে তিনি আন্তরিকভাবে এসব সমস্যা সমাধানে কাজ করবেন।
এ সময় জাতীয় গণফ্রন্টের স্থানীয় নেতাকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন। তারা বলেন, মাছ’ মার্কার প্রতি সাধারণ মানুষের বাড়তি আগ্রহ ও সমর্থনের কারণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইতিবাচক ফলাফল পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত