1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
চকরিয়ায় ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে ব্যাপক জনসমাগম - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
প্রবাসীর স্ত্রীর সাহসী লড়াই বিনিময়ে ৪ সন্তানসহ যাযাবর জীবন! মাতৃজাতির মর্যাদা ও নিরাপত্তা! গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক আড়াইহাজারে পৌরসভার নির্দেশ উপেক্ষা, নোটিশ অমান্য করেই চলছে ভবন নির্মাণ! শেরপুর হাসপাতালে নতুন পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. আমিরুল ইসলামের যোগদান। বাগমারার অবৈদ্ধ পুকুর খননের দায়ে  ভ্রাম্যমান আদালতে ১ জনের কারাবাস। শেরপুরে সড়ক অবরোধে অচল মহাসড়ক  ভোগান্তিতে হাজারো যাত্রী। রামগতিতে স্ত্রীর জন্য  মাকে পিটিয়ে স্ত্রীর ৯শর্ত মানতে না পেরে যুবকের আত্মহত্যার অভিযোগ। নড়িয়ায় চরাঞ্চলের সুফলভোগীদের মাঝে প্রাণি বিতরণ ভেদাভেদ ভুলে শান্তির পথে মনোহরদী: জুনে বসছে আন্তঃধর্মীয় সংলাপ

চকরিয়ায় ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে ব্যাপক জনসমাগম

 জামাল হোছাইন 
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চকরিয়া–পেকুয়া আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের সমর্থনে চকরিয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচি। শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টায় চকরিয়া পৌর বাসটার্মিনালে এ উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান। প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরএস সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান , জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া–পেকুয়া আসন পরিচালক আক্তার আহমেদ, কক্সবাজার জেলা ছাত্রশিবির সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা, উপজেলা আমীর মাওলানা আবুল বশর, পৌর আমীর আরিফুল কবির, মাতামুহুরি আমীর ফরিদুল আলম, পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন এবং চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক।
পরে বাদে আসর সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি চকরিয়া পৌর বাসটার্মিনাল থেকে শুরু হয়ে মহাসড়কের জিদ্দাবাজারে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান বলেন, সাম্য, মানবিকতা ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুককে বিজয়ী করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি নতুন বাংলাদেশে ‘জুলাই জাতীয় সনদ’কে সাংবিধানিক রূপ দিতে গণভোটে সমর্থন জানানোর আহ্বান জানান।

প্রধান বক্তা নুরুল ইসলাম সাদ্দাম বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে জনগণ জেগে উঠেছে। তিনি অতীত রাজনৈতিক ঘটনাবলীর প্রসঙ্গ টেনে বক্তব্য রাখেন এবং বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। পাশাপাশি জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও মন্তব্য করেন। সমাবেশে বক্তারা নির্বাচনে অংশগ্রহণ, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সংগঠনের কর্মসূচি জোরদারের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট