মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, দু’জন আটক মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান কক্সবাজারে তোলপাড় : কোর্ট পুলিশের বাসায় মিলল ৯০ হাজার ইয়াবা নগদ ৩৬ লক্ষ টাকা, কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, প্রমাণের আগেই কাউকে অপরাধী বানানো যাবে না’ ​— বাংলাদেশ রেলওয়ে  বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব হস্তান্তর কক্সবাজারে ৩০০ চীনা নাগরিকের গোপন ঘাঁটি!

রাজনৈতিক দলসমূহ সহনশীল মনোভাব নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে: আশা মির্জা আব্বাসের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬



বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আশা প্রকাশ করে বলেছেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি রাজনৈতিক দল সহনশীল মনোভাব নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে।”

তিনি বলেন,“যতবার নির্বাচনে অংশগ্রহণ করেছি, ততবারই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করেছি। শুধু আওয়ামী লীগের শাসনামলে নির্বাচন করতে পারিনি।” আজ বৃহস্পতিবার দুপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে নিজের নির্বাচনী এলাকায় প্রচারণার অংশ হিসেবে  শান্তিবাগ এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় দলীয় নেতা-কর্মীরা তার সঙ্গে  ছিলেন।

এর আগে সকালে নিজ বাসভবনে দোয়া মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন মির্জা আব্বাস। ঢাকা-৮ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস বলেন, ‘আমি আমার এলাকার জন্য সার্বিক গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করবো।’

তিনি বলেন, “আমাদের অবশ্যই এলাকা থেকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি দূর করতে হবে।” জয়ের ব্যাপারে কতটা আশাবাদী— এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোনো প্রার্থী নিরাশ হয়ে নির্বাচনে দাঁড়ায় না। আমি জয়ের ব্যাপারে ইনশাল্লাহ আশাবাদী।” আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা আব্বাস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews