1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্য দিয়ে জহির উদ্দিন স্বপনে  নির্বাচনী যাত্রা শুরু - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
নীলফামারীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। রামুর গর্জনিয়া থেকে এক লক্কপিছ ইয়াবা উদ্ধার ! উদ্ধার হওয়া তরুণীকে নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য: শ্বশুরবাড়ির লোকজনকে হয়রানির অভিযোগ ! নরসিংদীতে ১৮০ দিনের ‘রোডম্যাপ’: রাষ্ট্র সংস্কার ও সুশাসনে নতুন দিগন্ত উপ রাষ্ট্র সংস্কার ও সুশাসনে গুরুত্ব দিয়ে নরসিংদী জেলা তথ্য অফিসের বিশেষ প্রচারণা গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন ।

দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্য দিয়ে জহির উদ্দিন স্বপনে  নির্বাচনী যাত্রা শুরু

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী যাত্রা শুরু করেছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন।
এ উপলক্ষে গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে ওইদিন সকাল ১০টায় গৌরনদী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচনী যাত্রা শুরুর দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক সাংসদ এম জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা বিএনপির ১নং যুগ্ন আহবায়ক গাজী আবু বক্কর, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ শামীম খলিফা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, বরিশাল উত্তর জেলা যুবদলের‌ সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ সাইয়েদুল আলম খান সেন্টু, সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জাফর ইকবাল প্রমুখ। হাজারের অধিক বিএনপির নেতা কর্মী সমর্থক ওই দোয়া মোনাজাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার ভোর ৬টায় এম. জহির উদ্দিন স্বপন রাজধানীঢাকার শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন। এরপর নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা শুরুর লক্ষে সড়ক পথে গৌরনদী-আগৈলঝাড়ার উদ্দেশ্যে রওনা হয়ে আসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট