1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সিলেট আলিয়া মাদরাসা মাঠে বিএনপি’র নির্বাচনী সমাবেশ শুরু - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন । শেরপুরের শ্রীবরদী  উপজেলার গোসাইপুর ইউনিয়ন  সেতুর অর্ধেক অংশ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে! লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। সিলেট জুড়ে হাওরপাড়ের কৃষকের মাঝে এখন হাহাকার ও দীর্ঘশাস ! মডেল মসজিদটি শুধু নামাজ আদায়ের জন্য নয়, বরং ইসলামিক শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র- এটিএম কামরুল ইসলাম

সিলেট আলিয়া মাদরাসা মাঠে বিএনপি’র নির্বাচনী সমাবেশ শুরু

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

সিলেট থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রথম নির্বাচনী জনসভা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এ সমাবেশের কার্যক্রম শুরু হয়।

জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।  এ ছাড়া দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও সমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ১১টি সংসদীয় আসনে দল মনোনীত ও জোট সমর্থিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। সমাবেশস্থল সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ ইতোমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভামঞ্চে উপস্থিত রয়েছেন। সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সমাবেশস্থলে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে বুধবার রাত থেকেই সিলেটের বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলার নেতা-কর্মীরা আলিয়া মাদরাসা মাঠে জড়ো হতে থাকেন।

অনেককে ব্যানার ও দলীয় পতাকা হাতে মাঠের আশপাশে অবস্থান নিতে দেখা যায়।  বৃহস্পতিবার সকাল থেকে মাঠ ও সংলগ্ন সড়কগুলোতে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকে। নির্ধারিত সময়ের আগেই মাঠের একটি বড় অংশ জনসমুদ্রে পরিণত হয়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আলিয়া মাদরাসা মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বিএনপি’র নেতা-কর্মীরা ধানের শীষ আঁকা এক রঙের গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত গেঞ্জি, দলের ব্যানার, ফেস্টুন ও সিলেটের বিভিন্ন জেলার দলীয় নেতাদের ছবি নিয়েও সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে জনসভাস্থল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট