সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

ঝিনাইদহ  শৈলকূপায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২০ লাখ টাকা জরিমানা ও ইটভাটা ভাঙচুর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬




এবছর ইটভাটা মৌসুমের শুরু থেকে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্দেশনায় বিভাগের বিভিন্ন জেলায় নিয়মিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে এরই ধারাবাহিকতায় গত ২১ জানুয়ারি পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্দেশনায় ও পরিবেশে অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগমের নেতৃত্বে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে ৪ টি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় ‌। উক্ত ভ্রাম্যমান আদালতে একই উপজেলার শাহ ব্রিকস কে ৫ লাখ টাকা , মিলন ব্রিকস কে ৫ লাখ টাকা, মোল্লা ব্রিকস কে ৫ লাখ টাকা , রাতুল ব্রিকস কে ৫ লাখ টাকা সহ মোট ৪ টি ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।ভেকু মেশিন দিয়ে ইটভাটা ৪ টির কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং উক্ত স্থানে আর ইটভাটা পরিচালনা করতে পারবে না এমন মুসলেকা ও নেওয়া হয়। ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ মুন্তাছির রহমান প্রসি কিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মারুফ বিল্লাহ এছাড়া একই দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থেকে সহায়তা করেন। উক্ত ভ্রাম্যমান আদালতে ঝিনাইদহ জেলা পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন । অবৈধ ইনভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এমন অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্র নিশ্চিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews