মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষকতা জীবনের ইতি; নজরুল ইসলামকে আবেগঘন বিদায়ী সংবর্ধনা! কেন বাড়ছে খুন? কক্সবাজারে  আট মাসে ৯৭ প্রানহানি, ২০ টির কারণ  অজানা! কক্সবাজারে ৬২% সরকারি  প্রাথমিক বিদ্যালয়েই নেই প্রধান শিক্ষক!  পাওনা ৬০০  টাকা চাওয়ায় মা ও তিন ছেলেকে কুপিয়ে জখম রাজনীতির অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ যুবনেতা ই এম মেহেদী হাছান মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায়  ৩ প্রতিবাদী  যুবকের উপর হামলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার খাদ্যের অপচয়রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ! বিএনপির নির্বাচনী প্রচারে হামলার মামলায় মেঘনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা

খতিবে আজম ও শহীদের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন – আব্দুল্লাহ আল ফারুক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬




কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের দাঁড়িপাল্লা প্রতীক তথা ১০ দলীয় জোট মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা আব্দুল্লাহ আল ফারুক কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে তিনি প্রথমে নিজের মরহুম পিতা নুরুল কবিরের কবর জিয়ারত করেন। এরপর সকাল সাড়ে ১০টায় আলেম ওলামাদের সঙ্গে নিয়ে খতিবে আজম মাওলানা ছিদ্দিক আহমদের কবর জিয়ারত করেন। পরে দুপুর ১২টায় শহীদ খায়রুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ করেন। এছাড়াও তিনি চকরিয়া পৌরশহরের শহীদ ফোরকানের কবর জিয়ারত করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা ছাত্রশিবিরের সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌর জামায়াতের আমীর আরিফুল কবির, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ বাবর, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছারসহ স্থানীয় বিশিষ্ট আলেমেদ্বীন, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।
কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল্লাহ আল ফারুক বলেন, দেশের কল্যাণ, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি নির্বাচনে অংশ নিয়েছেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews