1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মৌলভীবাজারের ওয়ারিশা রাহমান গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াড (জিএসও) অংশগ্রহণ করে দুটি পদক অর্জন করেছে - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন । শেরপুরের শ্রীবরদী  উপজেলার গোসাইপুর ইউনিয়ন  সেতুর অর্ধেক অংশ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে! লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। সিলেট জুড়ে হাওরপাড়ের কৃষকের মাঝে এখন হাহাকার ও দীর্ঘশাস ! মডেল মসজিদটি শুধু নামাজ আদায়ের জন্য নয়, বরং ইসলামিক শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র- এটিএম কামরুল ইসলাম

মৌলভীবাজারের ওয়ারিশা রাহমান গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াড (জিএসও) অংশগ্রহণ করে দুটি পদক অর্জন করেছে

আলী উবায়েদ ইমন , মৌলভীবাজার :
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কৃতি শিক্ষার্থী ওয়ারিশা রাহমান আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে এনেছে। গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াড (জিএসও) ২০২৫-এ অংশগ্রহণ করে সে স্বর্ণ ও রৌপ্য—দুটি পদক অর্জন করেছে।

স্পেস ইনোভেশন ক্যাম্পের আয়োজনে এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর সহ-আয়োজনে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক অলিম্পিয়াডে বিশ্বের বিভিন্ন দেশের ৬ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নেয়। ১৩–১৬ বছর বয়সী বিভাগে অংশগ্রহণ করে ওয়ারিশা বিজ্ঞান বিভাগে স্বর্ণপদক এবং ব্রেইন গেমস বিভাগে রৌপ্যপদক অর্জন করে।

তার এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন, এই অর্জন প্রমাণ করে যে প্রত্যন্ত অঞ্চল থেকেও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন সম্ভব।
ওয়ারিশার মা আয়শা খাতুন শামুল বলেন, কন্যার এই সাফল্য শুধু পরিবারের জন্য নয়, জুড়ী উপজেলার শিশু-কিশোরদের জন্যও অনুপ্রেরণার উৎস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট