সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপির নির্বাচনী প্রচারে হামলার মামলায় মেঘনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা কিশোরগঞ্জ করিমগঞ্জে নৌকা সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার শরীয়তপুর জেলা যুবদলের নতুন সভাপতি বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নজরুল আদভিকার শুভ জন্মদিন জাতিসংঘে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মিলনের সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান দীঘিনালায় ২৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ গোমস্তাপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ওয়ার্ড দায়িত্বশীল বৈঠক ও নৌকা ভ্রমণ হাটিকুমরুলে ১১ দলের লংমার্চের পথসভা!

গাড়ি সহ অবৈধ জ্বালানি কাঠ জব্দ করেছে লামার ডলুছড়ি রেঞ্জ

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬




গত ১৯শে জানুয়ারি বান্দরবান পার্বত্য জেলার লামা বন বিভাগের আওতাধীন ডলুছড়ি রেঞ্জের অভিযানে অবৈধ জ্বালানি কাঠ বোঝাই গাড়ি আটক করা হয়। গত সোমবার লামার ডলুছড়ি রেঞ্জের আওতাধীন ফাইতং ইউনিয়নের বানিয়ার ছড়া টু গজালিয়া সংযোগ সড়কের বদরের টিলা এলাকা থেকে এই কাঠবোঝাই গাড়ি আটক করা হয়। জানা যায়, লামা বনবিভাগের ডিএফও মোস্তাফিজুর রহমানের নির্দেশে ডলুছড়ি রেঞ্জের রেঞ্জার মো: হাবিবুল্লাহ’র নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।অভিযানে জ্বালানি কাঠ ও বহনকারী গাড়ীটিকে আটক করেন রেঞ্জার হাবিবুল্লাহ। রেঞ্জার হাবিবুল্লাহ’র নিকট জানতে চাইলে তিনি বলেন, লামা বন বিভাগের ডিএফও মহোদয়ের নির্দেশে অভিযান পরিচালনা করে কাঠ বোঝাই গাড়িটি আটক করেছি। জ্বালানি কাঠ ও বহনকারী গাড়িটি বর্তমানে লামা রেঞ্জ অফিসের হেফাজতে আছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews