বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

এই আসনে মোট ছয়জন প্রার্থী প্রতীক পেয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনকে দেওয়া হয়েছে ধানের শীষ প্রতীক। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী খন্দকার আব্দুর রাজ্জাক পেয়েছেন দাড়িপাল্লা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী পেয়েছেন লাঙ্গল প্রতীক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলী আমজাদ হোসেন পেয়েছেন হাতপাখা প্রতীক। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল লতিফ সিদ্দিকী হাঁস এবং ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা মোটরসাইকেল প্রতীকে নির্বাচনী লড়াই করবেন।

প্রতীক বরাদ্দের সঙ্গে সঙ্গে কালিহাতী আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে নিজের-নিজের প্রতীক ও নির্বাচনী পরিকল্পনা জানাতে প্রস্তুতি নিচ্ছেন। এলাকায় নির্বাচনের জন্য উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews