1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
খাগড়াছড়িতে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার  - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন । শেরপুরের শ্রীবরদী  উপজেলার গোসাইপুর ইউনিয়ন  সেতুর অর্ধেক অংশ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে! লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। সিলেট জুড়ে হাওরপাড়ের কৃষকের মাঝে এখন হাহাকার ও দীর্ঘশাস ! মডেল মসজিদটি শুধু নামাজ আদায়ের জন্য নয়, বরং ইসলামিক শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র- এটিএম কামরুল ইসলাম

খাগড়াছড়িতে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার 

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
খাগড়াছড়ি, ২০ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এতে জেলায় মোট বৈধ প্রার্থী রয়েছেন ১১ জন।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনোয়ার সাদাত।

জেলার রিটার্নিং কর্মকর্তা ও খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত জানান, বাংলাদেশ খেলাফত মজলিস এর প্রার্থী মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী এবং স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমার মনোনয়ন প্রত্যাহারের আবেদন আসলেও প্রার্থী স্বশরীরে উপস্থিত না হওয়ায় তার প্রার্থীতা বহাল রয়েছে।

তিনি আরও জানান, দুইজনের প্রার্থীতা প্রত্যাহার শেষে জাতীয় সংসদের ২৯৮ নং সংসদীয় খাগড়াছড়ি আসনে ১১ জন বৈধ প্রার্থী রয়েছেন। আগামীকাল বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

খাগড়াছড়ি আসনে বৈধ প্রার্থী হলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুইঁয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. কাউছার, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের মিথিলা রওয়াজা, বিএমজেপি প্রার্থী উশোপ্রু মারমা, গণঅধিকার পরিষদের দীনময় রওয়াজা, ইনসানিয়াত বিপ্লব-এর প্রার্থী মো. নূর ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের মো. মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা, সমীরণ দেওয়ান এবং ধর্ম জ্যোতি চাকমা।

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট