মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

শেরপুরের তিন সংসদীয় আসনে ১৪ বৈধ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। শেরপুর-১ (সদর), শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত মোট ১৪ জন বৈধ প্রার্থীর মাঝে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বুধবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়। প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
শেরপুর-১ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বৈধ প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির মো. মাহমুদুল হক মনি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. রাশেদুল ইসলাম রাশেদ,
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মো. লিখন মিয়া,স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সানসিলা জেবরিন।
শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন,বিএনপির মোহাম্মদ ফাহিম চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল্লাহ আল কায়েস,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. গোলাম কিবরিয়া এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র মো. আব্দুল্লাহ।
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মো. মাহমুদুল হক রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ নুরুজ্জামান বাদল,
ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র প্রার্থী মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম বাদশা।
প্রতীক বরাদ্দের পর তিনটি আসনেই ভোটারদের মধ্যে কৌতূহল ও আগ্রহ বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ ও প্রচার–প্রচারণার প্রস্তুতি নিচ্ছন। সংশ্লিষ্ট মহল একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews