বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত সিরাজগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন উপলক্ষ্যে- আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন! ‘ভোক্তা অধিকার ফাউন্ডেশন’-এর নিবন্ধন বাতিলের অভিযোগ ​৩ দিনের মধ্যে পুনর্বহালের দাবি দিনাজপুরে সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত বিশ্ব খাদ্য দিবস: খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও টেকসই উন্নয়ন গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯

শরীয়তপুর-১ আসনে ধানের শীষ প্রতীক পেলেন সাঈদ আহমেদ আসলাম

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬




ধানের শীষ প্রতীক পেয়েছেন, শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম।
অন্যদিকে, একই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ও দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ পেয়েছেন রিকশা প্রতীক।
এছাড়াও ইসলামী আন্দোলনের প্রার্থী তোফায়েল আহমেদ হাত পাখা, গণঅধিকার পরিষদের প্রার্থী ফিরোজ আহমেদ মুন্সী ট্রাক, এনসিপির প্রার্থী আব্দুর রহমান শাপলা কলি, সুপ্রীম পার্টির প্রার্থী নুর মোহাম্মদ মিয়া একতারা, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম মটর সাইকেল ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা ঘোড়া প্রতীক পেয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ করেন, শরীয়তপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাহসিনা বেগম।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হয়েছে। ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক হাতে পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews