শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

নোয়াখালীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬




নোয়াখালী জেলা অটোরিক্সা চালক সমিতি (রেজি নং-১৬৭) উদ্যোগে গতকাল সমিতির অস্থায়ী   কার্যালয়ের বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার মাহফিল ও আলোচনা সভা সমিতির সভাপতি মঞ্জুরুল মাওলা কচির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ। এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেল। যুবদল নেতা ভিপি জসিম, পৌর বিএনপি নেতা শাহ জাফর উল্যাহ রাসেল,
সৈাদিআরব বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর, জেলা বিএনপির সাবেক সদস্য আবু হানিফ সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বেগম খালেদা
জিয়ার নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও গণতান্ত্রিক সংস্কার এগিয়ে গেছে। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক।
সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews