1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহিদ  প্রেসিডেন্ট  জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন পালন - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন । শেরপুরের শ্রীবরদী  উপজেলার গোসাইপুর ইউনিয়ন  সেতুর অর্ধেক অংশ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে! লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। সিলেট জুড়ে হাওরপাড়ের কৃষকের মাঝে এখন হাহাকার ও দীর্ঘশাস ! মডেল মসজিদটি শুধু নামাজ আদায়ের জন্য নয়, বরং ইসলামিক শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র- এটিএম কামরুল ইসলাম

সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহিদ  প্রেসিডেন্ট  জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন পালন

সাথী সুলতানা,সিরাজগঞ্জঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বীর উত্তম মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা প্রবক্তা,   বিএনপি’র প্রতিষ্ঠাতা-শহিদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপি নানা কর্মসূচী পালন করেছে।
গতসোমবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সিরাজগঞ্জ শহরের  ই.বি রোডস্থ দলীয় অফিসে জাতীয়পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে দলীয় কার্যালয়ে- শহিদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমান এঁর প্রতিকৃতিতে মাল্যদান করে- বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গত  সোমবার (১৯জানুয়ারি-২০২৬) সন্ধ্যার পর পৌর ভাসানী মিলনায়তনে-জেলা বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর দুলালের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
জেলা বিএনপি’র যুগ্ন-সাধারণ সম্পাদক  মোঃ রাশেদুল হাসান রঞ্জন এঁর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্যে রাখেন, জেলা বিএনপি’র সহ সভাপতি আনিসুজ্জামান পাপ্পু, নাজমুল হাসান তালুকদার রানা, আলহাজ্বমোঃ  আব্দুল কাদের সেখ,মোঃ  মতিয়র রহমান,খ.ম. রকিবুল  হাসান রতন, জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন–সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ শামীম খান,যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, যুগ্ন-সাধারণ ও  প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন-অর-রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক  মির্জা মোস্তফা জামান, আলমগীর হোসেন আলম, দপ্তর সম্পাদক এস.এম. তানভীর মাহমুদ পলাশ, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সদর থানা  বিএনপি’র সাবেক সভাপতি  সরকার রফিকুল ইসলাম রফিক , জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মোরাদুজ্জামান মুরাদ, জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বিশা সেখ, জেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রনজু, জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সেরাজ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা নুরুন্নবী হুসাইন। এসময়ে জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের বিএনপির অঙ্গ সংগঠন নেতা-কর্মীরা,ভক্তরা  উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট