বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিক্ষিত, দক্ষ ও বৈষম্যহীন সমাজ গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই-এটিএম কামরুল ইসলাম সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গাজীপুর-৫ বাসীর অভিনন্দন ফেনীতে ১৬৫ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ কালাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হাটহাজারীতে ডেভিড ইমনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি,৭ সহযোগী গ্রেফতার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ কক্সবাজারে ফিফার অর্থায়নে নির্মিত হচ্ছে বাফুফের আর্ন্তজাতিক মানের টেকনিক্যাল সেন্টার, জৈন্তাপুরে বাংলা কিউআর বাস্তবায়নে বর্ণাঢ্য র‍্যালি ও মতবিনিময়

কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬




গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৯ জানুয়ারী) বাদ মাগরীব বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা  (জাসাস) উপজেলা ও পৌর কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাসাস এর আহবায়ক কমিটির সদস্য মো. পনির খন্দকার। উপজেলা সদস্য সচিব শাহাদাত হোসেন মিঠু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা জাসাসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক মোবারক হোসেন মৃধা, কালীগঞ্জ পৌর জাসাসের সদস্য সচিব শহিদুল ইসলাম নান্নু। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক
মো. বাদল ফকির, সদস্য লিটন মিয়া, এডভোকেট তৌহিদ ইসলাম, কোরবান আলী, নুর মিজান, পৌর জাসাসের ভারপ্রাপ্ত আহবায়ক বাউল
লিটন প্রমূখ।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব ও অবদানের কথা স্মরণ করে বলেন, তাঁর আদর্শ অনুসরণ করেই আগামীর
বাংলাদেশ গড়ে তুলতে হবে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়। পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া, জিয়া পরিবারের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়। এ সময় উপজেলা ও পৌর জাসাসের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews