রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু মনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কবিতা /দুর্ভিক্ষের অবসান/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ মাদকবিরোধী কমিটির কালীগঞ্জে শ্বশুরকে করে মাদকাসক্ত জামাতার থানায় গিয়ে দায় স্বীকার! কথিত মানববন্ধনকে ‘বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত’ দাবি কালীগঞ্জ বিএনপির চাটখিলে হিরাপুর কমিউনিটি ক্লিনিকে নৈশ চুরি: আইপিএস ও ওষুধ সাবাড়! বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা, ক্রেস্ট ও ৫০ হাজার টাকা উপহার

বান্দরবানের আজিজ নগরে বিএনপি’র উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬




পার্বত্য জেলা বান্দরবানের লামার আজিজনগরে বিএনপি’র উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প, ফ্রী ঔষধ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।১৯শে জানুয়ারি (সোমবার) সকাল ১০ঘটিকা থেকে ক্যাম্প বাজার সংলগ্ন হাবিবিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরি, আজিজনগর ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী, লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের।

স্বাগত বক্তব্যে আলহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী বলেন, আজিজনগর ও আশেপাশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের কাছে সেবা পৌঁছে দিতে এ আয়োজন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন। ইনশাআল্লাহ ভবিষ্যতে এধরণের আয়োজন অব্যাহত থাকবে।

এসময় ডক্টরস অব এসোসিয়েশন (ড্যাব) এর যুগ্ম মহাসচিব ডা. এস এম সরওয়ার আলম বলেন, বিএনপির ৩১ দফার মধ্যে স্বাস্থ্য খুবই উল্লেখযোগ্য। আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে, দেশের প্রত্যন্ত অঞ্চলে সেবা পৌঁছে দিব ইনশাআল্লাহ। আপনারা আগামী নির্বাচনে জনাব তারেক রহমান এর পক্ষে তথা ধানের শীষের পক্ষে থাকবেন।

প্রধান অতিথি রাজপুত্র সাচিং প্রু জেরি এমন সুন্দর আয়োজনের জন্য আজিজনগরের নেতাকর্মী ও আগত ডাক্তারদের প্রশংসা করে বলেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষা আর সুস্থাস্থের দিকে সবার আগে নজর দিতে হবে, তাই আজকে সুস্বাস্থের জন্য সুচিকিৎসা নিয়ে আপনাদের দোর গোড়ায় চিকিৎসা সেবা দিতে এগিয়ে এসেছে জাতীয়তাবাদি দল এর নেতা কর্মিগণ। সুস্বাস্থ্য থাকলেই গড়ে উঠবে সুনাগরিক। আমি আজকের এই সুন্দর আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

আজিজ নগরের কৃতি সন্তান তৌহিদুল ইসলাম রিয়াদ এর সার্বিক তত্ত্বাবধানে এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। আজিজনগর সাংগঠনিক থানা বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের সহযোগিতায় মোনাজাতের মধ্য দিয়ে মেডিকেল ক্যাম্প সমাপ্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews