বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ!

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘সম্পূর্ণ ভুল’ : ব্রিটিশ প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬



আন্তর্জাতিক নিউজ ডেস্ক :    গ্রিনল্যান্ড দখল প্রচেষ্টার বিরোধিতা করায় ইউরোপীয় মিত্রদের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রাম্পের এই পদক্ষেপকে ‘সম্পূর্ণ ভুল’ বলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

এক বিবৃতিতে স্টারমার বলেন, ‘ন্যাটো মিত্রদের সম্মিলিত নিরাপত্তার স্বার্থে কাজ করা দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা একেবারেই ভুল। আমরা অবশ্যই সরাসরি মার্কিন প্রশাসনের কাছে বিষয়টি তুলে ধরব।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা স্পষ্ট করে বলেছি যে, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা পুরো ন্যাটোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার হুমকি মোকাবিলায় এই অঞ্চলের বিভিন্ন অংশে মিত্র দেশগুলোর আরও ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন।’

 

সূত্র: লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews