1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কসমস ফুলের সৌন্দর্যে মুখরিত এলাকা, বাড়ছে দর্শনার্থীর আগ্রহ - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
পুলিশকে মাসিক ৬০ হাজার টাকা চাঁদা দিয়ে ব‍্যবসা করি- মাদক ব্যবসায়ী!  সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ ! রংপুরে  পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ! পীরগঞ্জে স্বপ্নসারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান ! জাতীয় শিক্ষাক্রমে সড়ক নিরাপত্তা বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন ! শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর ! দিনাজপুরে ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের২৬তম ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ! পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা !

কসমস ফুলের সৌন্দর্যে মুখরিত এলাকা, বাড়ছে দর্শনার্থীর আগ্রহ

মোঃ শওকত আলী,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পূর্বাঞ্চলের রসুলপুর এলাকায় গড়ে ওঠা কসমস ফুলের বাগান এখন প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাদা, গোলাপি, বেগুনি ও লাল রঙের কসমস ফুলে ভরে ওঠা বাগানটি প্রতিদিনই বহু মানুষের নজর কাড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক একর জমিতে পরিকল্পিতভাবে এই কসমস ফুলের বাগানটি গড়ে তোলা হয়েছে। শীত মৌসুমের শুরু থেকেই ফুল ফোটা শুরু হয় এবং দীর্ঘ সময় ধরে বাগানটি রঙিন সৌন্দর্যে ভরিয়ে রাখে চারপাশের পরিবেশ।
বাগানটির উদ্যোক্তা জানান, কম খরচ ও সহজ পরিচর্যার কারণে কসমস ফুল চাষ লাভজনক। তিনি বলেন, “এই ফুলের চাষে রাসায়নিক সারের ব্যবহার কম লাগে। ফলে পরিবেশ যেমন ভালো থাকে, তেমনি বাজারে ফুল বিক্রি করে আর্থিক লাভও হচ্ছে।” দর্শনার্থীদের মধ্যে অনেকেই জানান, প্রাকৃতিক সৌন্দর্যের এমন দৃশ্য মানসিক প্রশান্তি এনে দেয়। কেউ কেউ পরিবার-পরিজন নিয়ে বেড়াতে আসছেন, আবার অনেকে ছবি তুলে সামাজিক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, কসমস ফুলের বাগান মৌমাছি ও প্রজাপতির সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশবান্ধব ও সৌন্দর্যবর্ধক এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও উৎসাহিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট