সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপির নির্বাচনী প্রচারে হামলার মামলায় মেঘনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা কিশোরগঞ্জ করিমগঞ্জে নৌকা সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার শরীয়তপুর জেলা যুবদলের নতুন সভাপতি বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নজরুল আদভিকার শুভ জন্মদিন জাতিসংঘে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মিলনের সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান দীঘিনালায় ২৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ গোমস্তাপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ওয়ার্ড দায়িত্বশীল বৈঠক ও নৌকা ভ্রমণ হাটিকুমরুলে ১১ দলের লংমার্চের পথসভা!

নবীনগরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬




ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের পৌরসভার দোলাবাড়ি গ্রামে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী প্রান্তিক বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শামীম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শামীম উপজেলার ভোলাচং গ্রামের পালপাড়ার বাসিন্দা। মোটরসাইকেলের অপর আরোহী মাসুদ (২৪) নামের যুবক গুরুতর আহত হয়েছেন। আহত যুবকের বাবার নাম খোকন মিয়া, তার বাড়িও পালপাড়ায়। নবীনগর উপজেলার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান- চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে শামীমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শামীম ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহত খোকনকে নবীনগর সরকারি হাসপাতালে প্রেরণ করেন।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. রোকসানা জানান- “শামীম নামের এক যুবককে হাসপাতালে আনা হলে তাকে স্পটডেথ ঘোষণা করা হয়”। আহত খোকন বর্তমানে নবীনগর সরকারি হাসপাতালের চিকিৎসাধীন। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
‎নবীনগর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, বাসটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘাতককে গ্রেফতারের জন্য পুলিশ অভিযানে আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews