বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের

ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের বড় উত্থান

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। লেনদেনে অংশ নেয় ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। লেনদেনকৃত কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২৯০টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ার।

ডিএসইতে মোট লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের সংখ্যা ছিল ১৫ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৮৮৫টি। এতে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪৭৪ কোটি ৯ লাখ ২২ হাজার ৪০ টাকা।

ডিএসইতে আজ ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৭৬ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ৫,০৩৫ দশমিক ১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময়ে ডিএসই-৩০ সূচক ২৬ দমমিক ৪২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১,৯৩৯ দশমিক ১৪ পয়েন্টে এবং ডিএসই শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৩ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১,০০৯ দশমিক ৩৯ পয়েন্টে পৌঁছেছে।

লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো- ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, তৌফিকা ফুড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক ও বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।

দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- এপেক্স ট্যানারি, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, রিপাবলিক ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, রহিমা ফুড, কর্ণফুলী ইন্স্যুরেন্স ও সোনার বাংলা ইন্স্যুরেন্স।

অন্যদিকে দর কমার শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- ফ্যামিলি টেক্সটাইল, অ্যাপোলো ইস্পাত, মেঘনা সিমেন্ট, এমবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ড, নূরানী ডাইং, পিএইচপি প্রথম মিউচ্যুয়াল ফান্ড, মেঘনা কনডেন্সড মিল্ক, এআইবিএল প্রথম ইসলামি মিউচ্যুয়াল ফান্ড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস ও ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews