বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক

আমাদেরকে যুদ্ধ করতে বাধ্য করেছে পাকিস্তান – এম. জহির উদ্দিন স্বপন

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}




বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, ৭০ এর নির্বাচন হয়েছিল স্বায়িত্ব শাসনের জন্য। পাকিস্তানি তৎকালীন শাসকগোষ্ঠী আমাদেরকে স্বায়ত্তশাসন দেয়নি। ওই নির্বাচনে বিজয়ী দলের নেতা শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি। ফলে আমাদেরকে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে। তখন আমাদেরকে যুদ্ধ করতে বাধ্য করেছে পাকিস্তান। গৌরনদীর বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আহাম্মেদ এর স্মরণসভা উপলক্ষে শনিবার দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির  বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। মতবিনিময় সভায় তিনি আরো বলেন, এত রক্ত, এত জীবন, এত শহীদদের বিনিময়ে অর্জিত বাংলাদেশে সকলের একমাত্র প্রত্যাশা ছিল শান্তিপূর্ণ একটি দেশ। শেখ মুজিবুর রহমান জনগণের সেই প্রত্যাশাকে পূরণ করতে পারেনি। একদলীয় শাসন বাকশাল কায়েম করে সে পাকিস্তানি শাসকগোষ্ঠীর মত দেশের সাধারণ জনগণের উপরে চালিয়েছে নির্যাতনের স্টিমরোলার। তাদের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার হরণ করেছে। এর থেকে মুক্তি পেতেই ১৫ই আগস্ট এর সৃষ্টি হয়েছিল। আবার সেই শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল। তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদেরকে দলীয়করণ করেছিল। যার ফলশ্রুতিতে ৫ই আগস্টের সৃষ্টি হয়েছে। আমরা শহীদ জিয়ার উত্তরসূরী তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সুযোগ  পেলে দেশকে একটি শান্তিময় দেশ হিসেবে গড়ে তুলবো। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সরিকল গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মোঃ আনিসুর রহমান (ফারুক মৃধা), বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলী মৃধা, মোঃ ইসাহাক সন্যামত, আব্দুস সালাম খান, আইয়ুব আলী মৃধা, মোঃ নুর মোহাম্মদ, আব্দুল বারেক বেপারী, ডাঃ এন্তাজ মিয়া, এসকে সেকান্দার তাজ শরীফ নাগীব প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews