1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নওগাঁয় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘কালো বিড়াল’-এর শুভ মহরত অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ :
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার উপজেলা কমপ্লেক্স ভবন সহ অন্যান্য ভবনের জায়গা পরিদর্শনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান। ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা! ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়। কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক! একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু: চিকিৎসা ব্যবস্থার জবাবদিহির সংকট! হাটহাজারীতে অবৈধ দখলে বিপন্ন হাজারী খাল! বাউফলে ডিবি পরিচয়ে সাংবাদিকের বাবার ৭৬ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র, থানায় জিডি!  কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অভিযানে ১কোটি ১৩লক্ষ ৮০হাজার টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ।  গত ১০ দিনে তারাগঞ্জে ৬ জনের অস্বাভাবিক মৃত্যু! গোসাইরহাটের নাগেরপাড়া দুস্থদের মাঝে আর্থিক সহায়তা! 

নওগাঁয় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘কালো বিড়াল’-এর শুভ মহরত অনুষ্ঠিত

মেহেদী হাসান (অন্তর) নওগাঁ
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
নওগাঁয় একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘কালো বিড়াল’-এর শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারী) রাত ৮টায় স্থানীয় চলচ্চিত্রপ্রেমী ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই মহরত অনুষ্ঠান সম্পন্ন হয়।
চলচ্চিত্রটি পরিচালনা করছেন সোহরাব হোসেন উল্লাস। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন আরফিন জিলানী, নিদ্রা দে নেহা। এছাড়াও অভিনয় করেছেন, মাকফুরুল হোসেন বিদ্যুৎ, মো: সাকলায়েন, মেহেদী হাসান অন্তর, জগদীশসহ আরও অনেকে। নির্মাতারা জানান, বাস্তব জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনার ওপর ভিত্তি করে গল্পটি নির্মিত হওয়ায় দর্শকদের জন্য এটি হবে ভিন্নধর্মী ও ভাবনাচিন্তায় উদ্দীপক একটি চলচ্চিত্র।
মহরত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, নওগাঁর মতো জেলা শহরে এ ধরনের চলচ্চিত্র নির্মাণ স্থানীয় শিল্প-সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, ‘কালো বিড়াল’ চলচ্চিত্রটি মুক্তির পর দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলবে।
চলচ্চিত্রটির সার্বিক সহযোগিতায় রয়েছে আয়োজন রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার, এবং নওগাঁ ফিল্ম সোসাইটি। আয়োজকরা জানান, ভবিষ্যতেও স্থানীয় প্রতিভা ও বাস্তবধর্মী গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট