1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
২০২৬-জেলায় গোসাইরহাট দাখিল মাদ্রাসা শ্রেষ্ঠ নির্বাচিত - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন খাগড়াছড়িতে আড়াই কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ  নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য! দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে মেঘনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ চলমান মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

২০২৬-জেলায় গোসাইরহাট দাখিল মাদ্রাসা শ্রেষ্ঠ নির্বাচিত

এম জি বাবর
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-জেলায় গোসাইরহাট দাখিল মাদ্রাসা শ্রেষ্ঠ নির্বাচিতঃ
শিক্ষা মন্ত্রণালয়ের তত্বাবধানে পরিচালিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬- শরীয়তপুর জেলার মধ্যে ঐতিহ্যবাহী গোসাইরহাট দাখিল মাদ্রাসা ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। জানাগেছে গত ৮ জানুয়ারি উপজেলা পর্যায়ে গোসাইরহাট দাখিল মাদ্রাসা সুপার মোঃ ফখরুল ইসলাম আনছারী, সহকারী শিক্ষক শেখ রেহানা পারভীন, নবম শ্রেণির শিক্ষার্থী মোঃ শাহ ওয়ালি উল্লাহ এবং পবিত্র কুরআন তেলাওয়াতে ২ জন ও হামদ- বারি তায়ালায় ১ জন শিক্ষার্থী শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। পরে ১২ জানুয়ারি শরীয়তপুর জেলায় একই মাদ্রাসা ও একই শিক্ষার্থী এবং পবিত্র কুরআন তেলাওয়াতে মোঃ মাহবুবুর রহমান শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় মাদ্রাসার শিক্ষক / কর্মচারী, ম্যানেজিং কমিটিসহ এলাকাবাসী আনন্দিত। উল্লেখ্য যে, জেলায় মাদ্রাসার মধ্যে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান নির্বাচিত হয়েছেন ভেদরগঞ্জ উপজেলার চর কুমারি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুহাঃ মুহসিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট