মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

না ফেরার দেশে আরেক রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ মুবিন

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

আবুধাবী প্রবাসী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহনগর এলাকার বাসিন্দা মোহাম্মদ মুবিন (রহ.) আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, গত ২২ ডিসেম্বর ২০২৫ ইং কর্মস্থল থেকে নিজ বাসায় ফেরার পর তিনি হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর টানা প্রায় ২৩–২৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে আজ সকাল ৮টায় আবুধাবীর ক্লিভল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মোহাম্মদ মুবিন বেশ কয়েক বছর ধরে আবুধাবীতে কর্মরত ছিলেন এবং একজন নিষ্ঠাবান প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন।
তাঁর মৃত্যুতে প্রবাসী ও দেশবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews