শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়ার অনুষ্ঠান ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়,শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা

পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮ ডিগ্রিতে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬



পঞ্চগড়ে টানা ১০ দিন ধরে বইছে শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রাও এখানে। দিনভর সূর্যের আলো থাকলেও রাতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। বয়ে আসা হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গত ১০ দিন ধরে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের এ জেলায়। এর মধ্যে মাঝারি শৈত্যপ্রবাহ হয়েছে তিনদিন। মৃদু শৈত্যপ্রবাহ হয়েছে পাঁচদিন। গত ৯ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এ অঞ্চলে।

সকালে ঝলমলে রোদের দেখা মিললেও স্বস্তি মিলছে না হিমেল বাতাসে। সন্ধ্যার পর থেকেই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। দিনমজুর ও নিম্ন আয়ের মানুষগুলো পড়েছেন চরম বিপাকে। পেটের তাগিদে কনকনে ঠান্ডায় নদীর বরফজলে পাথর তোলা কিংবা চা বাগানে কাজ করতে বাধ্য হচ্ছেন শ্রমিকরা।

এদিকে শীতজনিত রোগ নিয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর ভিড়। পরিস্থিতি মোকাবিলায় সরকারি ও বেসরকারি শীতবস্ত্র সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews