মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, দু’জন আটক মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান কক্সবাজারে তোলপাড় : কোর্ট পুলিশের বাসায় মিলল ৯০ হাজার ইয়াবা নগদ ৩৬ লক্ষ টাকা, কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, প্রমাণের আগেই কাউকে অপরাধী বানানো যাবে না’ ​— বাংলাদেশ রেলওয়ে  বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব হস্তান্তর কক্সবাজারে ৩০০ চীনা নাগরিকের গোপন ঘাঁটি!

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬



২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় সারাদেশে প্রথম স্থান অর্জন করা জাহাঙ্গীর আলম শান্তকে উপহার প্রদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শান্তর হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাকে শুভেচ্ছা জানান তারেক রহমান।

বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।  এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। শান্তর শিক্ষা জীবনের ভিত্তি গড়ে ওঠে নরসিংদীর বেলাবো উপজেলায়।  তিনি বারৈচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। এরপর উচ্চ মাধ্যমিকের জন্য ঢাকায় এসে তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হন।

কলেজ জীবনের শুরুতে শান্তর লক্ষ্য ছিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়া। পরে তিনি উপলব্ধি করেন, মেডিকেল ভর্তি পরীক্ষাতেও ভালো করার সক্ষমতা তার রয়েছে।  সেখান থেকেই তার লক্ষ্য বদলে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews