মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, দু’জন আটক মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান কক্সবাজারে তোলপাড় : কোর্ট পুলিশের বাসায় মিলল ৯০ হাজার ইয়াবা নগদ ৩৬ লক্ষ টাকা, কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, প্রমাণের আগেই কাউকে অপরাধী বানানো যাবে না’ ​— বাংলাদেশ রেলওয়ে  বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব হস্তান্তর কক্সবাজারে ৩০০ চীনা নাগরিকের গোপন ঘাঁটি!

জাতীয় প্রেসক্লাবের সামনে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জাতীয়তাবাদী পেশাজীবি দল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬




শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে জাতীয়তাবাদী পেশাজীবি দলের উদ্যোগে আগামী ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোঃ ফারুক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী পেশাজীবি দলের সভাপতি আরিফুল ইসলাম জিয়া।
আয়োজকরা জানান, শীতের তীব্রতায় দরিদ্র ও অসহায় মানুষ যখন চরম কষ্টে দিন কাটাচ্ছেন, তখন মানবিক দায়বদ্ধতা থেকেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews