মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, দু’জন আটক মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান কক্সবাজারে তোলপাড় : কোর্ট পুলিশের বাসায় মিলল ৯০ হাজার ইয়াবা নগদ ৩৬ লক্ষ টাকা, কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, প্রমাণের আগেই কাউকে অপরাধী বানানো যাবে না’ ​— বাংলাদেশ রেলওয়ে  বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব হস্তান্তর কক্সবাজারে ৩০০ চীনা নাগরিকের গোপন ঘাঁটি!

নরুন্দিতে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬




জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে (নরুন্দি স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্র) ভোট কেন্দ্র পরিচালনা কমিটি ও মহিলা দলের আয়োজনে গণতন্ত্র মুক্তির আন্দোলনের আপোষহীন নেত্রী, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিউর রহমান শফি, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামালপুর সদর উপজেলা শাখা এবং মোঃ রুহুল আমিন মিলন, সাধারণ সম্পাদক, বিএনপি, জামালপুর সদর উপজেলা শাখা।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ এমদাদুল হক, সহ-সভাপতি, বিএনপি, সদর উপজেলা শাখা ও সভাপতি, বিএনপি নরুন্দি ইউনিয়ন শাখা এবং মোঃ সুফিয়ান কবির শিপন, সাধারণ সম্পাদক, বিএনপি নরুন্দি ইউনিয়ন শাখাসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিগণ।
অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া শেষে মহান আল্লাহ রাব্বুল আল-আমীনের দরবারে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews