1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ঐক্যমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো-সালাহউদ্দিন আহমদ - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
গোসাইরহাটের নাগেরপাড়া দুস্থদের মাঝে আর্থিক সহায়তা!  মারধরে যুবকের মৃত্যুর গুজবে পুলিশকে ধাওয়া!  জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার! চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের সংশোধনের জন্য ছয় মাস সময় দিলো, ডা: তাহের এমপি শরীয়তপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নুরুজ্জামান বেপারীর উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬: পুষ্টি, জনস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য দুধের গুরুত্ব।  উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার!  কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মেঘনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল।  সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা। 

ঐক্যমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো-সালাহউদ্দিন আহমদ

মোহাম্মদ খোরশেদ হেলালী , কক্সবাজার 
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে আছে বিএনপি । ঐকমত্যের ভিত্তিতে যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে তা আমরা অক্ষরে অক্ষরে প্রত্যেকটি প্রস্তাব বাস্তবায়ন করবো। জুলাই সনদের বাইরে আমাদের কোন বক্তব্য নাই । যেটা জাতীয়ভাবে ঐকমত্য হবে সেই বিষয়ে আমরা ঐক্যবদ্ধ। যেটা ঐকমত্য হয়েছে সেই বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ।

আজ বুধবার (১৪ জানুয়ারী) সকালে পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসার মাঠে পেকুয়া উপজেলা ওলামা মাশায়েখ সম্মেলন ও পেকুয়া উপজেলা তানজিমে আহলে হক্ব পরিচালিত বার্ষিক মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, মানুষের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও দেশের মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য। এগুলো করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই ঐকমত্যের ভিত্তিতে কিছু সংস্কারের প্রস্তাব আমরা করেছি। জাতীয়ভাবে সেগুলো আমরা প্রতিপালন করবো।

এসময় তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহ… সংযোজন এবং মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মুলনীতি হিসেবে গ্রহণ করেছিলেন তা আপনারা জানেন, যেটা আওয়ামীলীগ ফ্যাসিবাদী সরকার ‍বিলুপ্ত করে দিয়েছিলো। আমরা প্রতিশ্রুতি দিয়েছি আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই তাহলে সংবিধানের মুলনীতিতে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনরায় সংযোজন করবো, ইনশাআল্লাহ।

কক্সবাজার জেলা ওলামাদলের আহবায়ক আলী হাছান চৌধুরীর সভাপতিত্বে, কক্সবাজার বাইতুর রহমান জামে মসজিদের খতিব ক্বারী আতাউল্লা গনির সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন,জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা কাজী মনজুর মাওলানা ইয়াছিন সোলতানী, বদরখালী মদিনাতুল মাদ্রাসার পরিচালক মাওলানা সোলাইমান, আশরাফুল মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদ উল্লাহসহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট