বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬



দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে আজ ষষ্ঠ দিনের মতো সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তবে দিনের শুরুতে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করলেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে। ফলে এই তাপমাত্রা স্থানীয় জীবনযাত্রায় শীতের স্থবিরতা তৈরি করতে পারেনি।

আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৮ ডিগ্রি সেলসিয়াস

তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল মঙ্গলবার একই সময়ে তাপমাত্রা রেকর্ড হয়েছিলো ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, সকালের দিকে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে। ফলে শীতের তীব্রতা তেমন ছিল না।

সোমবার একই সময়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।  রোববার একই সময়ে রেকর্ড হয় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, শনিবার রেকর্ড হয় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার একই সময়ে রেকর্ড হয় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তথ্যমতে, ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। সে হিসেবে এ এলাকার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

কিছুদিন ধরেই এ অঞ্চলে শীতের তীব্রতা একটু বেশি। রাত বাড়তে থাকলে বাড়ে শীতের দাপট। সকাল অবধি ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে পথঘাট। তবে গত কয়েকদিন ধরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে। দ্রুতই কুয়াশাভেদ করে সূর্যের দেখা মেলে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় জানান, আজ সকাল ৯টায় ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ৯৮ শতাংশ এবং গতিবেগ ছিল ৮-১০ কিলোমিটার।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews