আন্তর্জাতিক নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে তার প্রশাসন ভালোভাবে কাজ করছে। তিনি রদ্রিগেজের সঙ্গে বৈঠকের আগ্রহও প্রকাশ করেছেন।
রোববার প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।
ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলায় সব কিছু বেশ ভালোভাবেই চলছে। বর্তমান নেতৃত্বের সঙ্গে আমরা খুব চমৎকারভাবে কাজ করছি।’
ক্ষমতাচ্যুত নিকোলাস মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ও বর্তমানে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা রদ্রিগেজের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘কোনো এক সময় আমি (বৈঠকে) বসব।’
সূত্র: ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত