রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন

গৌরনদীতে দুর্বৃত্তদের হাতে রিক্সাভ্যান চালক খুন

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬




গত শনিবার দিবাগত মধ্যরাতে বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন মঞ্জু বেপারী (৫০) নামের একজন রিক্সাভ্যান চালক।
শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই গ্রামের পাকা সড়কের নির্জন স্থানে বসে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে খুন করে। নিহত রিক্সাভ্যান চালক মঞ্জু বেপারীর বাড়ি উপজেলার পূর্ব কাসেমাবাদ গ্রামে্। সে ওই গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে। এলাকাবাসী জানান, ওই দিনের মতো রিক্সাভ্যান চালানো শেষ করে মঞ্জু বেপারী রাত সাড়ে ১১টার দিকে রিক্সাভ্যানটি চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে নিজ বাড়ির কাছেই মৃত ইয়াসিন খানের বাড়ির পাশের নির্জন স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা তার রিক্সাভ্যানটির পথরোধ করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় গুরুত্বর আহত মঞ্জু বেপারীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে মুর্মুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সটির জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ টিপু সুলতান জানান, জরুরী বিভাগে নিয়ে আসার আগেই ভ্যানচালক মারা যান। ভ্যানচালক খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারেক হাসান রাসেল জানান, হত্যাকাণ্ডের পুরো ঘটনাটি । তবে লাশের গায়ে ধারালো অস্ত্রের ১১-১২ টি আঘাতের চিহ্ন রয়েছে। যা দেখে মনে হচ্ছে হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। পুলিশ ঘটনাটি তদন্তা করছে। আশা করছি শীঘ্রই আমরা এর রহস্য উদঘাটন করতে পারব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews