1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
চট্টগ্রামে গুলিতে জামায়াতকর্মী নিহত, গুলিবিদ্ধ ১ - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

চট্টগ্রামে গুলিতে জামায়াতকর্মী নিহত, গুলিবিদ্ধ ১

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন নামের এক জামায়াতকর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় নাসির উদ্দিন নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। নাসিরও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।

গত শনিবার রাত আটটার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত হঠাৎ জামাল ও নাসিরের ওপর গুলিবর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ নাসিরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। নাসিরকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফটিকছড়ির বাসিন্দা ও নগরের জামায়াত নেতা শহিদুল্লাহ তালুকদার বলেন, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা জামালের সাথে কথা বলছিলেন। পরে তারা তাকে গুলি করে পালিয়ে যান। জামালের সঙ্গে থাকা নাছিরও গুলিবিদ্ধ হয়েছেন। দু’জনই জামায়াতের সক্রিয় কর্মী।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন। নাসিরকে চমকে হাসপাতালে পাঠানো হয়।

 

সূত্র: অনলাইন

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট