বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বাউফলে দোয়া ও মিলাদ

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬




বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের আপসহীন নেত্রী, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফিরাত কামনায় পটুয়াখালীর বাউফলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৫টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এ. কে. এম. ফারুক আহমেদ তালুকদারের উদ্যোগে ও উপজেলা বিএনপি ও বাউফল পৌর বিএনপি আয়োজনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য জাকির মৃধা ও কাজল খান, উপজেলা বিএনপির সাবেক সদস্য চুন্নু মিয়া, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মনজু, পৌর শ্রমিক দলের সভাপতি মো: আলম শিকদার, উপজেলা ওলামা দলের সাধারন সম্পাদক মাও: মো: আব্দর রহমান, ও ওলামা দলের অন্যান্য সদস্য সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তাঁর আদর্শ, ত্যাগ ও সংগ্রামী জীবন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওঃ আল আমিন। এ সময় মরহুমার রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews