1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসসহ পরীক্ষার্থী আটক! - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসসহ পরীক্ষার্থী আটক!

 আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড়
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

পঞ্চগড়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসসহ রুবিনা আক্তার (৩২) নামে এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে ড. আবেদা হাফিজ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ওই পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দেন কেন্দ্র সচিব। আটক পরীক্ষার্থীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

রুবিনা পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের দফাদারপাড়া এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলা শহরের ২০টি কেন্দ্রে একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বিকেল ৩টায় শুরু হয়ে চলে সাড়ে ৪টা পর্যন্ত। এই সময়ে ড. আবেদা হাফিজ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন রুবিনা আক্তার। পরীক্ষার সময় তার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে এক পরীক্ষার্থী অবগত করেন কক্ষ পরিদর্শককে।পরে তার কান থেকে একটি ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়। এ সময় তাকে বহিষ্কার করে পুলিশের সহযোগিতায় কেন্দ্র সচিবের কক্ষে নিয়ে যান কক্ষ পরিদর্শক। পরে কেন্দ্র সচিব ওই নারী পরীক্ষার্থীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে তুলে দেন।এবার ১৭১টি পদের বিপরীতে ২০টি পরীক্ষা কেন্দ্রে মোট ১০ হাজার ৮১০ জন পরীক্ষার্থী আবেদন করেন।

তবে ৮ হাজার ৭৮১  জন পরীক্ষার্থী অংশ নেন পরীক্ষায়। আর অনুপস্থিত ছিলেন ২ হাজার ২৯ জন। উপস্থিতির হার ৮১.২৩ শতাংশ। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সভাপতি ও জেলা প্রশাসক কাজী মো সায়েমুজ্জামান বলেন, কানে ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়ার সময় এক নারী পরীক্ষার্থীকে কক্ষ পরিদর্শক আটক করেন। পরে কেন্দ্র সচিব ও পুলিশ তাকে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দেন।তিনি স্বামীর সহযোগিতায় এ ধরনের ডিভাইস ব্যবহারের চেষ্টা করছিল বলে জানা গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট