1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ইরানে নতুন করে বিক্ষোভ শুরু - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ইরানে নতুন করে বিক্ষোভ শুরু

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :  গত তিন বছরেরও বেশি সময়ের মধ্যে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে সবচেয়ে বড় আন্দোলনকে আরও জোরদার করতে ইরানে গতকাল শুক্রবার নতুন করে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ।

এদিকে, কর্তৃপক্ষ দমন-পীড়নের অংশ হিসেবে ইন্টারনেট বন্ধ রেখেছে এবং চলমান বিক্ষোভে ইতোমধ্যে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে।

ইরানের বিভিন্ন শহরে ১৩ দিন ধরে বিক্ষোভ চলছে। এই আন্দোলন শুরু হয় জীবিকা নির্বাহের ব্যয় বৃদ্ধির প্রতি সাধারণ মানুষের ক্ষোভ থেকে। বর্তমানে এই বিক্ষোভে ইরান শাসনকারী ধর্মীয় ব্যবস্থার অবসানের দাবিও উঠছে, যা পশ্চিমাপন্থী শাহকে উৎখাত করে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে কার্যকর হয়।

এএফপি’র যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে, তেহরানের সাদাতাবাদ জেলায় বিক্ষোভকারীরা সরকার বিরোধী স্লোগান দিচ্ছিল, যার মধ্যে রয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছিল ‘খামেনির মৃত্যু হোক’ এবং বিক্ষোভকারীরা গাড়ির হর্ন বাজাচ্ছিল।’

অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবিগুলোতে তেহরানের অন্যান্য এলাকায়ও একই ধরনের বিক্ষোভ দেখা গেছে। এদিকে, ইরানের বাইরে অবস্থিত ফারসি ভাষার টেলিভিশন চ্যানেলগুলো প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, পূর্বের শহর মাশহাদ, উত্তরের তাবরিজ এবং পবিত্র শহর কুমে নতুন বিক্ষোভে বড় সংখ্যক লোক অংশগ্রহণ করছে।
নারীর পোশাকের নিয়ম লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হওয়া মাহসা আমিনির হেফাজতে মৃত্যুর পর ২০২২-২০২৩ সালের প্রতিবাদ আন্দোলনের পর গত বৃহস্পতিবার ইরানে সবচেয়ে বড় বিক্ষোভের পর এই বিক্ষোভ শুরু হয়।

আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে যে ইরানি কর্তৃপক্ষ দেশব্যাপী ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, যা বিক্ষোভ চলাকালে জনগণের  যোগাযোগের অধিকার লঙ্ঘন করছে এবং সহিংসতা আড়াল করার চেষ্টা করছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, কর্তৃপক্ষ বিক্ষোভ দমনে ইন্টারনেট বন্ধ করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে, যার উদ্দেশ্য হলো নিরাপত্তা বাহিনীর ব্যাপক নৃশংসতা আড়াল করা।

facebook sharing button
messenger sharing button
সূত্র: খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট