সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

সরাইলে বল্লমের আঘাতে আফরোজ হত্যা: র‍্যাবের জালে প্রধান আসামিসহ দুইজন”।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬




ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুইপক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে আফরোজ মিয়া হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃতরা হলেন—সরাইল থানার দেওড়া এলাকার আব্দুর রশিদ মেম্বারের ছেলে ও মামলার ১নং আসামি শাহজাহান মিয়া (৫৫) এবং মৃত আহমদ আলীর ছেলে ও ৩নং আসামি আনোয়ার মিয়া (৫০)।
​র‍্যাব সূত্রে জানা যায়, নিহত আফরোজ মিয়ার পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বংশগত বিরোধ চলছিল। এর জেরে গত ২৩ নভেম্বর দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিবাদীরা ভিকটিম ও তার আত্মীয়স্বজনের ওপর হামলা চালায়। সংঘর্ষ চলাকালে বিবাদীদের ছোড়া বল্লমের আঘাতে আফরোজ মিয়ার বাম পায়ের হাঁটুর নিচে গুরুতর জখম হয়। পরে অন্যান্য বিবাদীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
​আশঙ্কাজনক অবস্থায় তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের নাতি বাদী হয়ে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
​অভিযানের বিবরণ:
র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর আনুমানিক ১টায় দেওড়া এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ১নং ও ৩নং পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এর আগে গত ২১ ডিসেম্বর এই মামলার ২৩নং আসামিকে গ্রেপ্তার করেছিল র‍্যাব।
​র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এই ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews