1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
উত্তর আটলান্টিকে রাশিয়ার তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মেঘনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল।  সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা।  মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয় পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে!  জয়পুরহাটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৯৬ ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত!  ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে।  শরীয়তপুরের কেন্দ্রীয় ঈদগাহে ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম!  পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্!  সরকারিভাবে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়! 

উত্তর আটলান্টিকে রাশিয়ার তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

ভেনেজুয়েলা উপকূল থেকে ধাওয়া করে উত্তর আটলান্টিক মহাসাগরে রাশিয়ার একটি তেলের ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বুধবারের এই অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে মস্কো।

ওয়াশিংটনের দাবি, জাহাজটি একটি ‘ছায়া নৌবহরের’ অংশ। এটি মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলা, রাশিয়া ও ইরানের তেল পরিবহন করছিল। জাহাজটির পাহারায় রাশিয়ার নৌবাহিনী থাকলেও শেষ রক্ষা হয়নি।

গত মাসে তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার কাছে জাহাজটিকে একবার আটকের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তখন সেটি পালিয়ে যায়। মার্কিন ইউরোপীয় কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতের পরোয়ানার ভিত্তিতে জাহাজটি জব্দ করা হয়।

পেন্টাগন প্রধান পিট হেগসেথ এক বার্তায় বলেন, ভেনেজুয়েলার তেলের ওপর মার্কিন অবরোধ বিশ্বের যেকোনো প্রান্তেই কার্যকর থাকবে। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় এই ঘটনার সমালোচনা করে বলেছে, আন্তর্জাতিক জলসীমায় নৌচলাচলের স্বাধীনতা সবারই রয়েছে।

এদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাহাজে থাকা রুশ ক্রুদের দ্রুত ফিরিয়ে দেওয়ার আহ্বান জানালেও হোয়াইট হাউস জানিয়েছে, বিচারের জন্য তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হতে পারে।

‘বেলা-১’ নামের এই জাহাজটি সম্প্রতি নাম পরিবর্তন করে ‘মারিনেরা’ রাখা হয়। জাহাজটিতে রাশিয়ার পতাকাও আঁকা ছিল। তবে হোয়াইট হাউস একে ‘রাষ্ট্রহীন’ জাহাজ হিসেবে অভিহিত করেছে।

মার্কিন সামরিক বাহিনী আরও জানায়, ক্যারিবীয় সাগরে দ্বিতীয় আরেকটি ট্যাংকার জব্দ করা হয়েছে। এ নিয়ে গত এক মাসে মোট চারটি জাহাজ নিজেদের নিয়ন্ত্রণে নিল ওয়াশিংটন।

 

 

সূত্র: ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট