রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব কল্যাণ ইসলামিক ফাউন্ডেশন এর সমাবেশ ! বাউফলে পুলিশের অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটক। গাইবান্ধা সহ ৭ জেলায় নতুন করে বন্যার আভাস অদৃশ্য অন্তরে কক্সবাজারসহ সারাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ধরা’র সংবাদ সম্মেলন হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি চালকের পরিবারের পাশে জামায়াত কক্সবাজারে দূর্গম  পাহাড়ে  অস্ত্র তৈরীর কারখানা,  আটক বাহিনীর  প্রধান, ধামরাইয়ের ৪০০ বছরের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা, মাসব্যাপী রথমেলা শুরু বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভায় উন্নয়ন কাজের উদ্বোধন

বাগেরহাট রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

জেলার রামপালে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টে ২০২৫ সালের ডিসেম্বর মাসে জাতীয় গ্রিডে সর্বোচ্চ বিদ্যুৎ সরবরাহ করেছে।

গত মাসে ৬৪০মিলিয়ন ইউনিট (গট) বিদ্যুৎ সরবরাহ করেছে এই কেন্দ্র। যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ১১.৫ শতাংশ, দেশে মোট বিদ্যুৎ উৎপাদন হয় ৫ হাজার ৫৩১ মিলিয়ন ইউনিট।

গতকাল বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম। প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ কেন্দ্রের এই সাফল্য আগের মাসেও ছিল, যা কেন্দ্রটির নিয়মিত ও স্থিতিশীল উৎপাদন সক্ষমতা প্রমাণ করে। বিদ্যুৎ কেন্দ্রটির কয়লা সরবরাহ ব্যবস্থা এখন অনেক শক্তিশালী। গত দুই মাসে প্রায় ৮ লাখ মেট্রিকটন কয়লা খালাস করা হয়েছে।

বর্তমানে প্রায় ২লাখ টন কয়লা মজুত আছে। আশা করা যায় আসন্ন পবিত্র রমজান মাসে বিদ্যুৎ সরবরাহে কোন সমস্যা হবেনা। বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত এই প্রকল্পে আমদানিকৃত কয়লা ব্যবহার করা হয় এবং আল্ট্রা-সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহারের ফলে বিদ্যুৎ উৎপাদন বেশি হয় ও দূষণ কম হয়।

পরিবেশ সুরক্ষার জন্য এখানে রয়েছে—ফ্লু-গ্যাসডি-সালফারাইজেশন (ঋএউ), ইলেক্ট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর, ২৭৫ মিটার উঁচুচিমনি, ক্লোজড-সাইকেলকুলিং ব্যবস্থা, জিরো লিকুইডডিস চার্জ সিস্টেম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews