শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
 দুর্ঘটনার শঙ্কায় পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যাল মেয়াদ শেষের দুয়ারে ! বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠীত হয় ! ঘোড়াঘাটে ছাগলসহ আটক চোরকে ‘রাজনৈতিক প্রভাবে’ ছেড়ে দেওয়ার অভিযোগ ! হাটহাজারীতে অস্ত্রসহ ত্রাস সৃষ্টির অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার ! মাধবদীতে প্রবাসীর বাড়িতে ৪-৫ লাখ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা ! সৈকতে  গোসলে নেমে পর্যটকের মৃত্যু ! ‎রংপুর জেলা  ডিবি’র অভিযানে  ভিসা জালিয়াতি ও  অনলাইন ক্যাসিনো সরঞ্জামসহ গ্রেফতার ০১ অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি । কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র,নৃগোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ ! নিশীথ বর্ষার কাব্য 

জকসু’র ভিপি রিয়াজুল, জিএস আলিম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শীর্ষ পদগুলোতে জয় পেয়েছে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল।

এই প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) পদে আব্দুল আলিম আরিফ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মাসুদ রানা নির্বাচিত হয়েছেন।

বুধবার দিবাগত রাতে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

ফলাফল অনুযায়ী, ভিপি পদে মো. রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে আব্দুল আলিম আরিফ ৫ হাজার ৪৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২২৩ ভোট।

একই প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মাসুদ রানা ৫ হাজার ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’-এর বি এম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪ হাজার ২২ ভোট।

এছাড়া, ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে ৫ হাজার ৪০০ ভোট পেয়ে মো. নুর নবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ৫ হাজার ৫২৪ ভোট পেয়ে ইব্রাহীম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মোছা. সুখীমন খাতুন ৪ হাজার ৪৮৬ ভোট এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নূর মোহাম্মদ ৪ হাজার ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া একই প্যানেল থেকে আইন ও মানবাধিকার সম্পাদক পদে হাবীব মোহাম্মদ ফারুক আযম ৪ হাজার ৬৫৪ ভোট, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নওশীন নাওয়ার জয়া ৪ হাজার ৫০১ ভোট, ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ জর্জিস আনোয়ার নাইম ৩ হাজার ৯৬৩ ভোট এবং সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান ৩ হাজার ৪৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

অন্যদিকে, ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল তিনটি সম্পাদকীয় পদে জয়লাভ করেছে। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম মিয়া ৫ হাজার ৩৮৫ ভোট, পরিবহন সম্পাদক পদে মো. মাহিদ হাসান ৪ হাজার ২৩ ভোট এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে মো. রিয়াসাল (রাকিব) ৪ হাজার ৬৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

নির্বাহী সদস্য পদে ফাতেমা আক্তার, মো. আকিব হাসান, শান্তা আক্তার, মো. মেহেদী হাসান, মো. সাদমান আমিন (সাদমান সাম্য), মো. জাহিদ হাসান এবং মো. আবদুল্লাহ আল ফারুক নির্বাচিত হয়েছেন।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews