বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিনের নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।
৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে শেরপুর জেলা বিএনপির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা দলে যোগ দেন।
যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন শেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী।
যোগদানকারী
ফারহান ফুয়াদ তুহিনের সাথে বিএনপিতে যোগ দেওয়া উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন
আরাফাত রহমান তালুকদার (সিনিয়র সংগঠক)
নাহিম আহম্মেদ নিলয় (সিনিয়র সংগঠক)
মনিবুল ইসলাম (সিনিয়র যুগ্ম-সদস্য সচিব)
আশিকুর রহমান আশিক (সমন্বয়ক)
নেতৃবৃন্দের বক্তব্য,
যোগদান শেষে প্রধান সমন্বয়ক ফারহান ফুয়াদ তুহিন বলেন, সামনে নির্বাচন এবং একটি দলীয় সরকার আসবে। আমরা দেখতে পাচ্ছি বিএনপি বর্তমানে সবচেয়ে শক্তিশালী দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আমরা এই দলে যোগ দিলাম।

ওইসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews