বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

জয়-পলকের মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি রোববার

  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালীন ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউসন পক্ষে অভিযোগ গঠন বিষয়ে শুনানি আগামী ১১ জানুয়ারী।

আজ বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শুনানির এই দিন ধার্য করেন ।

পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার পরেও এই মামলায় হাজির না হওয়ায় (পলাতক বিবেচনায়) জয়ের পক্ষে গত ১৭ ডিসেম্বর রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল-১।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে এই মামলার শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই মামলায় আজ ট্রাইব্যুনালে হাজির থাকা অপর আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পক্ষে আইনজীবী ছিলেন লিটন আহমেদ।

গত ৪ ডিসেম্বর এই মামলায় দুই আসামীর বিরুদ্ধে  অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews