বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক

রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা, বিপাকে জনজীবন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬



রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় গত কয়েকদিন ধরে চলছে শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়া ও সূর্য না ওঠায় কনকনে শীতে কাঁপছে রাজশাহী। এই শীতে রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ মঙ্গলবার সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় রাজশাহীসহ আশপাশের জেলাগুলোতে শীতের তীব্রতা অনেক বেড়েছে। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর মানুষরা।

ভোর থেকে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে নগরী ও গ্রামাঞ্চলে শীতের প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। সকাল পর্যন্ত সূর্যের দেখা না মেলায় সড়ক-মহাসড়কে যান চলাচল ছিল ধীরগতি। অনেক জায়গায় কুয়াশার কারণে চালকরা সতর্কতার সঙ্গে গাড়ি চালান।

তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক ও ছিন্নমূল জনগোষ্ঠী। শীত থেকে বাঁচতে বিভিন্ন এলাকায় মানুষকে খড়কুটো ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। অনেকে আবার ভোরে কাজে বের হতে না পেরে দেরিতে জীবিকার সন্ধানে বের হয়েছেন।

শীতের কারণে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি, কাশি, জ্বরসহ শীতজনিত রোগের প্রকোপ বাড়তে শুরু করেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চিকিৎসকরা শীত এড়াতে গরম পোশাক ব্যবহারের পাশাপাশি শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তারেক আজিজ বলেন, উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া শীতল বাতাসের প্রভাবে তাপমাত্রা কমে গেছে। আজ মঙ্গলবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটি সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। গতকাল সোমবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ বেলা ১১টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়, আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে এবং শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews