1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নওগাঁয় জেঁকে বসেছে শীত, দুর্ভোগে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

নওগাঁয় জেঁকে বসেছে শীত, দুর্ভোগে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ

মেহেদী হাসান অন্তর, নওগাঁ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
নওগাঁ জেলায় দিন দিন তীব্র আকার ধারণ করছে শীত। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষগুলো পড়েছেন চরম দুর্ভোগে। শীতবস্ত্রের অভাবে অনেকেই কষ্ট করে দিন পার করছেন।
বদলগাছি আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ নওগাঁ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া আরও শীতল হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে শীতের প্রকোপও বেড়েছে কয়েকগুণ।
একদিকে প্রচণ্ড শীত, অন্যদিকে গরম পোশাকের সংকট-এই দুইয়ের চাপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। অনেক দরিদ্র পরিবারে পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় ছোট শিশুদের নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন অভিভাবকরা।
শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। নওগাঁ সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিনই শীতজনিত সমস্যা—সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে রোগীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয়দের দাবি, দ্রুত পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণসহ দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো জরুরি। নইলে তীব্র শীতে তাদের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট