প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৬ || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২৬
গোবিন্দগঞ্জে বালু বোঝাই ট্রাকের সাথে অপর ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত
গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকের সাথে অপর একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা লাগলে সংঘর্ষ হয়,এতে একটি ট্রাকের চালক ও হেলপার (সহকারী) নিহত হয়েছেন।
গত সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গোপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছে ২ জন। তবে তাৎক্ষণিক ভাবে হতা-হতদের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত